ভার্চুয়াল আদালতে রোজিনার জামিন শুনানি

২০ মে, ২০২১ ০৫:৪৪  

সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহাবাগ থানায় দায়ের করা মামলার জামিন শুনানি হবে আজ বৃহস্পতিবার (২০ মে)।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে তার জামিনের এই শুনানি অনুষ্ঠিত হবে। রোজিনা ইসলামের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহেসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী শুনানি করবেন বলে জানিয়েছেন তার আরেক আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। তিনি জানান, বৃহস্পতিবার সকালে জামিন শুনানির সময় দেয়া হয়েছে। ভার্চুয়ালি এই শুনানি হবে। আমরা আশা করছি, রোজিনা ইসলাম জামিন পাবেন। এর আগে মঙ্গলবার রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন আদালত।